ABN BANGLA TV
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে বাশার গ্রুপ এবং হোটেল সী ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল বাশার (আবু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তোমাদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য আমাদের গর্বিত করেছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে মজবুত করতে মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ জুগিয়ে যেতে হবে।”

মূখ্য আলোচকের বক্তব্যে সাবেক সিএমপি পুলিশ কমিশনার আলহাজ্ব মো. মাহফুজ রহমান বলেন, “শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির এই যুগে নিজেদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বশার ট্রাস্টের এই উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের আরও বেশি পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।”

প্রধান আলোচকের বক্তব্যে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আলিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু জিপিএ-৫ পাওয়া বড় কথা নয়, প্রকৃত মানুষ হওয়া এবং নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়াই আসল লক্ষ্য। সমাজ থেকে সব ধরনের অপরাধ ও কুসংস্কার দূর করতে আজকের মেধাবী তরুণদেরই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল বাশার (আবু) বলেন, “মেধাবীদের উৎসাহিত করতে আমাদের ট্রাস্ট সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। আগামীতেও শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের মঙ্গলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী, সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, এবং একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব প্রমুখ।

বক্তারা সকলে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০