ABN BANGLA TV
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

 প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সংশ্লিষ্ট প্রবীণ আলেমদের মধ্যে সৃষ্ট সাময়িক ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করা হয়েছে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক বলেন, “আমি শুরু থেকেই সনদে মুত্তাসিল ইত্তেহাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”

গত ৯ সেপ্টেম্বর জামিয়াতুন নূর আল আলামিয়্যাহ, পটিয়ায় অনুষ্ঠিত আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের বার্ষিক উমুমী মজলিসে তিনি শিক্ষা বোর্ডের জন্য নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণের প্রস্তাব দেন।

সভায় উপস্থিত ব্যক্তিরা প্রস্তাবটির সঙ্গে একমত পোষণ করেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে মুফতি কিফায়তুল্লাহ শফিক ভবন নির্মাণে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা বোর্ডের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগটি বোর্ডের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে মুফতি কিফায়তুল্লাহ শফিকের সাম্প্রতিক একটি অডিও বক্তব্যকে ঘিরে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তবে ওই বক্তব্যের পেছনের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে তুলে ধরা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০