ABN BANGLA TV
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুহাম্নাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:

সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লামা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া, লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, লামা পৌর বিএনপির সাবেক সভাপতি তাহের মিয়া, পৌর কৃষক দলের আহ্বায়ক ফরহাদ উদ্দিন, লামা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, পৌর বিএনপির নেতা শাহাদাত হোসেনসহ মহিলা নেত্রী এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

পরে লামা বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০