ABN BANGLA TV
২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু

বান্দরবানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান পুলিশ লাইন্স মাঠে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’। যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মোঃ ওয়াহাবুল ইসলাম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্যই এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ দল নির্বাচিত হবে এবং তারা পরবর্তীতে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের এই প্রতিযোগিতায় বান্দরবান জেলার মোট ছয়টি পুরুষ কাবাডি দল এবং দুটি মহিলা কাবাডি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দর্শকদের উপস্থিতিতে মাঠের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০