বাংলা নিউজ
২১ মার্চ ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা।

পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা।

গাজী এনামুল হক লিটন
পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকসাচালকে হত্যা করা হয়েছে।শুক্রবার (২১ মার্চ ২০২৫ ইংরেজি) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাতের গভীরে কোন এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে৷ প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।

শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের পিতা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি সনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকসাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাব্বিরের রিকসাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় সাব্বির মাদক সেবনের সাথে জড়িত ছিল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। ঘটনা পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুস সোবহান, সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০