ABN BANGLA TV
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতকানিয়ায় একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইদ্রিচ মিয়া বাহাদুরের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইদ্রিচ মিয়া বাহাদুর জানান, গত ৯ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটের দিকে কালিয়াইশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রাখিব স্যারের কাছে প্রাইভেট পড়ার সময় বাদীর ছেলে রাফাইদুল ইসলাম তামিম (১৮) তার ছেলে ছায়েদ আল সিয়াম রাখিবকে প্রাইভেট রুমে আগুনে পোড়ানো গরম লোহার ছুরির ছ্যাকা দেয়। এ বিষয়ে স্থানীয় মেম্বার ও এলাকাবাসীকে বিচার দিলেও তারা অপারগতা প্রকাশ করেন।

পরবর্তীতে তিনি কালিয়াইশ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করলে পরিষদ থেকে নোটিশ প্রদান করা হলেও বিবাদীপক্ষ তা গ্রহণ করেনি। দ্বিতীয়বার নোটিশ দেওয়া হলেও তা এড়িয়ে যায়। পরবর্তীতে সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বাদীপক্ষ বৈঠকের আগে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে এবং আবদুর রহিম, ওসমান চৌধুরী ও মহিউদ্দিন এই প্রস্তাব দেন। এই অনৈতিক দাবির কথা তিনি চেয়ারম্যান মহোদয়কে অবগত করলে তিনি অপারগতা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে আরো জানান গত ২৩ আগস্ট ইদ্রিচ মিয়া বাহাদুর ও তার পরিবারের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়। গত ২৬ আগস্ট আসরের নামাজের সময় এসআই মহিউদ্দিন ওই মামলায় ইদ্রিচ মিয়া বাহাদুর, তার স্ত্রী ও ১৩ বছরের কিশোর ছেলেকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে মহামান্য আদালত স্ত্রী ও কিশোর ছেলের জামিন মঞ্জুর করলে তারা বাড়ি ফিরে আসেন। কিন্তু বাদী ও তার পরিবার তাদের বাড়িতে ঢুকতে বাধা প্রদান করে। এ বিষয়ে তার ভাই ঘটনাস্থলে গেলে বাদীপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায় এবং তাদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে এ ধরনের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০