
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে।
সভাকে ঘিরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। পরিচিতি সভাটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা এবং বিভাগীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম সমন্বয়ের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।
পরিচিতি সভার প্রস্তুতি ও সাংগঠনিক বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, দপ্তর সম্পাদক টিপু শুক্লা দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল এবং সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম।
সভায় নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার সংক্রান্ত কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নির্ধারিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ ও সদস্যকে পরিচিতি সভায় উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন