
যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার পিতা-মাতার হাতে পবিত্র ঈদুল ফিতরের উপহার এবং ইফতার সামগ্রী তুলে দিয়েছেন।
আজ বুধবার (১৯ মার্চ) রাত আটটার দিকে বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামের শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, মাতা মোসাঃ মাবিয়া ও তার ভাই মিঠুর হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পিতাকে বলেন, যেকোন সমস্যা হলে আমাকে বলবেন। আমি তা সমাধানের জন্য আপ্রান চেষ্টা করবো। কোনও সংকোচবোধ করবেন না। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃনদ।
মন্তব্য করুন