বাংলা নিউজ
১৭ মার্চ ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, দু’ছাত্রদল নেতাসহ চারজন আটক।

যশোরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, দু’ছাত্রদল নেতাসহ চারজন আটক।

বেনাপোল প্রতিনিধি :

 

ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী (১৯)। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে আটক করা হয়ছে চার ধর্ষককে। তাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের দুইজন নেতা রয়েছেন।

আটকরা হলেন গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্প্ ি(২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।
এলাকাবাসী জানিয়েছেন, আটকদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি গদখালী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই নারী বেনাপোল খালাবাড়ি থেকে বাসে করে এসে গদখালী বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে সেখানে ওই চার যুবকের সাথে পরিচয় হয়। তারা পটিয়ে তাকে পটুয়াপাড়ার একটি লিচু বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

ঘটনার পর ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করেন। পরে সন্ধ্যায় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে উপরোক্ত চারজনকে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী জানিয়েছেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ধর্ষণের ঘটনায় আটক দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০