
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রাণকেন্দ্র গুনাগরী সাহেব মিয়া সিটি সেন্টারের নিচতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘RELIVE – Dare to Different’। নারী ও পুরুষের জন্য ফ্যাশনেবল, আধুনিক ও আরামদায়ক পোশাকের সমাহার নিয়ে নতুন এই শোরুম উদ্বোধন করা হয় উৎসবমুখর পরিবেশে।
প্রতিষ্ঠানটির কালেকশনে রয়েছে প্রিমিয়াম মানের পাঞ্জাবি, কটি, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট, থ্রি-পিস, টু-পিসসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের আউটফিট খুঁজছেন এমন ক্রেতাদের জন্য ‘রিলাইভ’ হতে পারে একটি নির্ভরযোগ্য গন্তব্য।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও আধুনিক শপিং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এ যাত্রা। তারা ভবিষ্যতেও নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড ও মানসম্পন্ন পোশাক ক্রেতাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাবেন বলে জানান।
পরে অতিথিরা শোরুম পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
এদিকে, উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক সপ্তাহব্যাপী বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। এ সময়ে নির্বাচিত পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
প্রিমিয়াম মানের পাঞ্জাবি, কটি, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট কিংবা আধুনিক ফ্যাশনের পোশাক খুঁজছেন? তাহলে আজই ঘুরে আসতে পারেন RELIVE – Dare to
মন্তব্য করুন