ABN BANGLA TV
২১ জুন ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় ৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

রুহিয়ায় ৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ মোঃ নজমুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ শুকরু(৩৫) নামে অপর এক সহযোগী মাদক কারবারি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার (২১ জুন ২০২৬ খ্রিঃ) মাদক উদ্ধারের এই ঘটনায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার একটি চৌকস দল শনিবার (২০ জুন) রাতে রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাজারের শ্রী সুশেন সরকারের ঝালাইয়ের দোকানের সামনে মাদক বিক্রির প্রস্তুতিকালে নজমুল ইসলাম ওরফে সাদ্দামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি শুকরু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নজমুল ইসলাম সাদ্দাম রুহিয়া থানার রাজারামপুর গ্রামের জাভেদ আলীর ছেলে। পলাতক আসামি মোঃ শুকরু একই থানার উত্তর বঠিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার নম্বর- ০৮/৪৬। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০