ABN BANGLA TV
১৮ জুন ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার।

রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে চুরির ঘটনার পর আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্থানীয় একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের মোঃ আহাম্মদ আলীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজে ঘুরতে যান। ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তীব্র বৃষ্টির মুখে পড়েন তিনি। বৃষ্টি থেকে বাঁচতে মাহফুজুর তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ (ইঞ্জিন নং- D6081784, চেচিস নং- D4108027) মোটরসাইকেলটি রাস্তার পাশে স্ট্যান্ড করে রেখে আম বাগানের একটি ঘরে আশ্রয় নেন। পরে বৃষ্টি কমলে তিনি এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি। পরদিন ১৮ জুন সকালে ৩নং রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যান পাড়া গ্রামের মোঃ খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বাগান মালিক খাদেমুল ইসলামকে বিষয়টি জানালে, তারা রুহিয়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে। রুহিয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০