ABN BANGLA TV
৩১ মে ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঠাকুরগাঁওয়ে নয় মাসে তিন কিং বদন্তির বিদায়”।

ঠাকুরগাঁওয়ে নয় মাসে তিন কিং বদন্তির বিদায়।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগঁও জেলায় নয় মাসের মধ্যে মারা গেছেন তিনজন সাবেক সংসদ সদস্য। তারা (নিষিদ্ধ সংগঠন) আওয়ামী লীগের প্রবীণ ও শীর্ষ নেতা। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মে মাসের মধ্যে তারা মারা যান।

আওয়ামী লীগের বর্ষীয়ান এই তিন নেতা হলেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক।

তাদের মধ্যে ২০২৫ সালের ৩০ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক।

এর পাঁচ মাস পর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ গত বৃহস্পতিবার ঈদের দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক ৭ বারের সংসদ সদস্য দবিরুল ইসলাম।

রমেশ চন্দ্র সেন ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের শীর্ষ নেতা। ঠাকুরগাঁও জেলার রুহিয়া অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া রমেশ চন্দ্র সেন ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতা-পূর্ব সময় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা কেন্দ্রীয়ভাবে দলটির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ সময় ধরে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান। মন্ত্রী থাকাকালে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া স্থানীয় নানা উন্নয়নে তার অবদান রয়েছে।

উত্তরবঙ্গের রাজনীতিতে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে দবিরুল ইসলামের। ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করা এই নেতার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাধ্যমে।

তিনি ১৯৮৬ সালের নির্বাচনে সিপিবি থেকে ১৫ দলীয় জোটের প্রার্থী হয়ে ঠাকুরগাঁও-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি। একই বছর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও জয়ী হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সবশেষ ২০১৮ সালে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দবিরুল। ২০২৪ সালের সংসদ নির্বাচনে দবিরুলের পরিবর্তে তার ছেলে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নির্বাচনে মাজহারুল ইসলাম জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকও ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পরে উপজেলা ও জেলা পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার কারণে এলাকায় তার শক্ত অবস্থান ছিল। তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০