ABN BANGLA TV
২৫ মে ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের ভালোবাসার ঋণ শোধ ও অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে প্রার্থী হচ্ছেন জিয়াবুল।

জনগণের ভালোবাসার ঋণ শোধ ও অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে প্রার্থী হচ্ছেন জিয়াবুল।

 

​বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

 

​অন্যায়ের প্রতিবাদ, অধিকার আদায় এবং অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আসন্ন ছদাহা ৬নং ওয়ার্ডের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব জিয়াবুল হক। দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, এলাকার মানুষের প্রতি অবিচল ভালোবাসা এবং অতীতের একটি ঐতিহাসিক ঋণ শোধ করতেই তিনি এবার ভোটের মাঠে নামছেন বলে জানিয়েছেন।

​নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে আবেগঘন কণ্ঠে জিয়াবুল অতীতে ফিরে যান। তিনি বলেন, “আজ থেকে দীর্ঘ সময় আগে আমার বড় ভাই জহির উদ্দিন আমাদের এই ওয়ার্ডের নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই সময় ওয়ার্ডের সর্বস্তরের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাকে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছিল, তা আমাদের পরিবার আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন এক চক্রান্তকারী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ভোট সেন্টার দখল করে জনগণের রায় ছিনতাই করেছিল এবং ভোট চুরির মাধ্যমে আমার ভাইকে হারিয়ে দিয়েছিল।”

​”কেন্দ্র দখল করে সেদিন শুধু আমার ভাইকে হারানো হয়নি, বরং এই ওয়ার্ডের সাধারণ মানুষের পবিত্র আমানত ও ভোটাধিকার হরণ করা হয়েছিল। জনগণের সেই ভালোবাসার ঋণ শোধ করতেই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।

তিনি আরো বলেন,”বিগত সরকারের আমলে আমাদের পরিবারের ওপর কি পরিমাণ স্ট্রিম রোলার চালানো হয়েছে, তা এলাকার সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ করেছেন। মিথ্যা মামলা, ভয়ভীতি আর নানামুখী নির্যাতন সত্ত্বে ও আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও, আমরা আমাদের জন্মমাটি আর আপনাদের ছেড়ে কোথাও যাইনি। ইনশাল্লাহ, আগামীতেও কখনো যাব না। সুখ-দুঃখে এই ওয়ার্ডের মানুষের পাশেই থাকব।”

নির্বাচিত হলে যে কাজগুলোকে গুরুত্ব দিবেন ওয়ার্ডের প্রতিটি উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে এবং দুর্নীতির অবসান ঘটানো হবে।​মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ: তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিক্ষাবান্ধব ও ক্রীড়ামুখী পরিবেশ তৈরি করা হবে।
​অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা হবে। নাগরিক সনদ, জন্ম নিবন্ধনসহ যাবতীয় সেবা যেন সাধারণ মানুষ কোনো ভোগান্তি ও দালালের খপ্পর ছাড়া পায়, তা নিশ্চিত করা হবে।

​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, জিয়াবুল-এর পরিবারের ত্যাগ ও সততা নিয়ে কারও কোনো দ্বিমত নেই। দীর্ঘদিন ধরে এই অবহেলিত ওয়ার্ডে একজন যোগ্য ও সাহসী অভিভাবকের অভাব ছিল, যিনি বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।

​জিয়াবুল ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, “আমার কোনো ব্যক্তিস্বার্থ নেই। দীর্ঘ সময় ধরে আমাদের একটাই ইচ্ছে— এলাকার মানুষের সেবা করা। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। অতীতের সেই ছিনতাই হওয়া জয় আর আমাদের ওয়ার্ডের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনতে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০