ABN BANGLA TV
২০ মে ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে: ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ”।

বান্দরবানে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে: ছাত্রলীগ নেতা হাসান গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান জেলা সদর উপজেলাস্থ ৪নং সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত হাসান দৈনিক ‘প্রতিদিন কাগজ’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সে এই সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করতেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ‘সাংবাদিক দিয়ে হয়রানি’ করা এবং পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিতো।

আওয়ামী-লীগ সরকারের আমলে সে সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রভাব খাটিয়ে অনেকের ওপর অত্যাচার ও চাঁদাবাজি করেছেন বলেও অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পরও সে তার অপকর্ম থামায়নি, বরং নতুন করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে মানুষকে জিম্মি করা শুরু করে।

হাসানের বিরুদ্ধে পাহাড় কাটা, নদী বা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বনের গাছ কাটার মতো একাধিক পরিবেশবিধ্বংসী ও অবৈধ কাজে লিপ্ত থাকার তীব্র অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার ক্রমাগত অত্যাচার, চাঁদাবাজি ও হুমকির কারণে সুয়ালক ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। অতিষ্ঠ হয়ে গতকাল ১৯ মে (মঙ্গলবার) রাত আনুমানিক ৭.৩০ মিনিটে বান্দরবান ট্রাফিক মোড়ে একত্রিত হয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০