
সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম সাতকানিয়া
সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মহসিন।
শনিবার বিকেলে পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য লাভলু, আব্দুর রহিম এবং মো: লোকমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন তাঁরা ১নং ওয়ার্ডের ফকির পাড়া সড়ক, ২নং ওয়ার্ডের সিকদার পাড়া সড়ক এবং ৫নং ওয়ার্ডের তেমুহনি সড়কের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সড়ক পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মহসিন বলেন: জনগণের দুর্ভোগ লাঘব ও টেকসই উন্নয়নই আমাদের মূল লক্ষ্য”১০নং কেঁওচিয়া ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। ১নং,২নং ও ৫নং ওয়ার্ডের কাজ শেষ হয়েছে এবং ৩,৪,৬,নং ওয়ার্ডের কাজ চলমান রয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজ শেষ হলে স্থানীয় হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।”
তিনি আরও বলেন”মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, তার সুফল আমরা কেঁওচিয়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, আমরা তা কঠোরভাবে নজরদারি করছি। আগামীতেও আপনাদের পাশে থেকে এলাকার সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ সড়কের এই দ্রুত ও দৃশ্যমান উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এই সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যাতায়াত কষ্টের চিরতরে অবসান ঘটবে।
মন্তব্য করুন