ABN BANGLA TV
১১ মে ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোয়াংছড়িতে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: কৃষিতে আধুনিকায়ন ও সমৃদ্ধির প্রত্যয়”।

রোয়াংছড়িতে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: কৃষিতে আধুনিকায়ন ও সমৃদ্ধির প্রত্যয়।

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বর্ণাঢ্য কংগ্রেস অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি-র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক।

আলোচনা সভায় বক্তারা ‘পার্টনার’ প্রকল্পের বহুমুখী গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন:

কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলা হচ্ছে।

কেবল চাষাবাদ নয়, কৃষকদের কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে গ্রামীণ অর্থনীতির চাকা সচল করাই এই প্রকল্পের লক্ষ্য।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, সে বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ সফল কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন:

১নং রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা।

২নং তারাছা ইউপি চেয়ারম্যান চনুমং মারমা।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মংখিংসাইং মারমা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রিমন পাল, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা এবং অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমার সহ অন্যান্য গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষকরা একে অপরের সাথে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সফলতার গল্প বিনিময় করেন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও পরামর্শ প্রদান করেন। পরিশেষে, আধুনিক কৃষি সরঞ্জামের সঠিক ব্যবহার এবং সরকারের উন্নয়নমুখী কৃষি নীতির সাথে প্রান্তিক কৃষকদের সম্পৃক্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে কংগ্রেসের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০