ABN BANGLA TV
৪ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ১২ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশার আলো”।

নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ১২ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশার আলো।

 

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা:

 

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে দীর্ঘদিনের জলাবদ্ধতা, পাহাড়ি ঢল ও বর্ষা মৌসুমে জনদুর্ভোগ নিরসনে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) বড়ুয়া পাড়ায় সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগকে স্থানীয়রা দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

প্রকল্প সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট, দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে খালগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতো।

 

প্রাথমিক পর্যায়ে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিকের মাধ্যমে খনন কাজ শুরু হয়েছে। পরবর্তীতে কাজের গতি বাড়াতে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মূল পরিকল্পনায় বাঁকখালী চিকনছড়ি খাল অন্তর্ভুক্ত থাকলেও বন বিভাগের আপত্তির কারণে সেটি পরিবর্তন করে জারুলিয়াছড়ি খালকে চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে আর কোনো জটিলতা নেই।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। কৃষিজমি, ঘরবাড়ি ও সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়দের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে।

 

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন,

 

“নাইক্ষ্যংছড়ির মানুষের দীর্ঘদিনের ভোগান্তি আমি কাছ থেকে দেখেছি। বর্ষা এলেই পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পিত উদ্যোগ জরুরি।”

 

তিনি আরও বলেন,

 

“শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা যেন জনগণের প্রকৃত কল্যাণে আসে—সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জনগণের ট্যাক্সের অর্থ জনগণের স্বার্থেই ব্যয় করতে হবে। খাল খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যে ও সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।”

 

নাইক্ষ্যংছড়িকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার ধাপে ধাপে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কার্যক্রম চলমান রয়েছে।

 

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডা. মিজানুর রহমান, আমিরুল কবির রাকিব, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এ দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।

 

সংশ্লিষ্টদের মতে, সময়মতো প্রকল্প বাস্তবায়ন হলে শুধু জলাবদ্ধতাই নয়, বন্যার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমে আসবে। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০