
বান্দরবান পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা বালাঘাটায় প্রথমবারের মতো ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে ইলেক্ট্রনিক (ATM) বুথ ও ক্যাশলেস চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
সোমবার (৪মে) সকালে বান্দরবান বালাঘাটা বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইলেক্ট্রনিক বুথ ও ক্যাশলেস বান্দরবান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব।
তিনি বলেন, মূলত আমরা ডিজিটাল ব্যাংকিং এবং ক্যাশলেস সোসাইটি গড়ার উদ্যোগে ডিজিটাল সেন্টারের উদ্বোধনের প্রয়াস। বান্দরবানের বালাঘাটায় এটিই প্রথম ডিজিটাল ব্যাংকিং সেন্টার। এখান থেকেই সম্মানিত গ্রাহকরা বিভিন্ন ব্যাংকিং সেবা পেতে পারেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগদ টাকার লেনদেনের সুবিধা। এখানে নগদ টাকা উত্তোলন ও জমা করতে পারবে। এছাড়া এখানে সকল ধরনের ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া এখানেই তারা একাউন্ট ওপেনিং এবং ক্লোজিং করতে পারবে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান শাখার ব্যবস্থাপক কামরুল হাসান ও চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্যসহ পূবালী ব্যাংক বান্দরবান শাখার কর্মকর্তা ও গ্রাহকরা।
এর আগে ফিতা কেটে এই নতুন এটিএম বুথটির শুভ উদ্বোধন করা হয়। পরে এক আনন্দ র্যালীর আয়োজন করা হয়।
এই বুথটি চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরিজীবী এবং পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করছে
বালাঘাটাবাসী।
মন্তব্য করুন