ABN BANGLA TV
৪ মে ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“প্রেম বিচ্ছেদে প্রেমিকের কাণ্ড: ৪৬০ ফুট উঁচু টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার”।

প্রেম বিচ্ছেদে প্রেমিকের কাণ্ড: ৪৬০ ফুট উঁচু টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার।

 

নিউজ ডেস্ক:

 

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কষ্টে হাসান শিকদার (২২) নামের এক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে প্রায় ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যদের প্রচেষ্টায় দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।

 

জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে হাসান। রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে যায়।

সেখানে উঠে সে প্রেমিকাকে ফোন করে সম্পর্ক পুনরুদ্ধারের অনুরোধ জানায় এবং তাকে ঘটনাস্থলে আসতে বলে। অন্যথায় সে নিচে লাফিয়ে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে গিয়ে টাওয়ারে উঠে তাকে বোঝানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্মী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নামানোর চেষ্টা চালায়।

দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসান টাওয়ার থেকে নিচে নেমে আসে। পরে পুলিশ তাকে নিরাপত্তার জন্য হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে ওই যুবককে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়েছে।

 

ঝুমুরী আক্তার সন্ধ্যা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০