ABN BANGLA TV
১ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে দুর্গম এলাকায় মোবাইল কোর্ট অভিযান: গাঁজা বিক্রির অভিযোগে ৬ মাসের কারাদণ্ড”।

বাঁশখালীতে দুর্গম এলাকায় মোবাইল কোর্ট অভিযান: গাঁজা বিক্রির অভিযোগে ৬ মাসের কারাদণ্ড।

মোহাম্মদ আমিনুল ইসলাম  স্টাফ রিপোর্টার, বাঁশখালী (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া ইউনিয়নের দুর্গম এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মোস্তাক আহমদ (৫১) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত টানা অভিযান শেষে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে বাঁশখালী থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সরদারপাড়ায় একটি মুদির ঝুপড়ি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল মোস্তাক আহমদের বিরুদ্ধে। তিনি পরিবারসহ ওই এলাকায় বসবাস করলেও দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার বাড়ছিল বলে জানান এলাকাবাসী।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম দুর্গম পথ পায়ে হেঁটে সরদারপাড়ার ওই দোকানে পৌঁছে তল্লাশি চালায়। তবে সেখানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে আগেই মাদক সরিয়ে ফেলেন অভিযুক্ত।

পরবর্তীতে মোবাইল কোর্ট টিম পুরো এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ছোট ছনুয়ার মনু মিয়াজীর বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক করার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এ সময় তার লুঙ্গির কোচড় থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা দশটিরও বেশি গাঁজা ভর্তি কাগজের পুঁটুলি উদ্ধার করা হয়।

মনু মিয়াজীর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল।

ঘটনাস্থলেই সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে মোবাইল কোর্ট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন পর এমন অভিযানে স্বস্তি প্রকাশ করে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০