ABN BANGLA TV
২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা আদায়”।

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা আদায়।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনজিরিতলা এলাকায় অবস্থিত “চৌধুরী ব্রিক্স” নামক একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

অভিযানকালে দেখা যায়, ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। এছাড়াও, ইট তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত মাটি অনুমোদিত উৎস থেকে সংগ্রহ করা হয়নি। আরও গুরুতর বিষয় হলো, ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল বনজ কাঠ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

এছাড়া ভাটাটি কৃষিজমি এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে, যা “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩”-এর সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখিত একাধিক অনিয়মের দায়ে ঘটনাস্থলে উপস্থিত চৌধুরী ব্রিক্স-এর ম্যানেজার মফিজুল ইসলাম (৫৫)-কে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে বাঁশখালী থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০