ABN BANGLA TV
২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলা: যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা”।

বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলা: যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবানে রাজনীতির বাইরে থাকা পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। অভিযোগ উঠেছে, গত ২৪ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১০:০০ টার দিকে বিএনপি নেতা মোহাম্মদ মিশকাতুল নবী মিশকাত ও তার অবুঝ তিন বছরের শিশু সন্তানের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম এসেছে স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা জসিম উদ্দিন এবং ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিনের। অভিযোগ অনুযায়ী, তাদের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে মিশকাতুল নবীর ওপর হামলা চালায়। এসময় তার ছোট্ট শিশু সন্তানও রেহাই পায়নি তাদের হাত থেকে।

মোহাম্মদ মিশকাতুল নবী মিশকাত বলেন,

“পারিবারিক সমস্যা ও জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনায় তারা আমার ওপর হামলা করে। এমনকি আমার তিন বছরের মেয়েটাকেও তারা আঘাত করতে দ্বিধা করেনি। আমি বিচার চাই, আমার পরিবারকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

ঘটনার পরপরই ভুক্তভোগী মিশকাত বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জসিম উদ্দিন ও রায়হান উদ্দিনসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয়, আইনের শাসনের মধ্য দিয়ে এই ভুক্তভোগী পরিবারটি কত দ্রুত ন্যায়বিচার পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০