ABN BANGLA TV
২৩ এপ্রিল ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ”।

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ।

নিউজ ডেস্ক:

বাস, ট্রাকসহ গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বর্তমানে পরিবহন খাত বাড়তি আর্থিক চাপে রয়েছে। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়া এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এই পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ব্যয় ও পরিচালন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

এদিন মন্ত্রণালয়ে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার (১৯ এপ্রিল) বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়।

ওই বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছিলেন, সুপারিশ তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়ার কারণে ভাড়া সমন্বয় এখন জরুরি হয়ে উঠেছে। তবে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে, যাতে কোনো পক্ষ অতিরিক্ত ক্ষতির মুখে না পড়ে।

তিনি আরও জানান, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে এবং তা কোরবানি ঈদের সময় কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০