ABN BANGLA TV
১৯ এপ্রিল ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“থানচিতে চৈত্র সংক্রান্তি সাংগ্রাই উপলক্ষে মৈত্রী জলকেলি অনুষ্ঠিত”।

থানচিতে চৈত্র সংক্রান্তি সাংগ্রাই উপলক্ষে মৈত্রী জলকেলি অনুষ্ঠিত।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে চৈত্র সংক্রান্তি ও মাহা সাংগ্রাই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মৈত্রী জলকেলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকালে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় বিভিন্ন পাড়া ও দল স্বতঃস্ফূর্তভাবে যুবক যুবতীদের অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উৎসব উদযাপন কমিটির সভাপতি, শৈচৌংওয়াং মারমা।

জলকেলি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। একে অপরের ওপর পানি ছিটিয়ে পুরাতন বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করার এই ঐতিহ্যবাহী আয়োজন এলাকায় আনন্দের আবহ সৃষ্টি করে।

এসময় বক্তারা বলেন, সাংগ্রাই শুধু একটি উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির মিলনমেলা। এই ধরনের আয়োজন সমাজে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০