ABN BANGLA TV
১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“২নং সাধনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর অঙ্গীকারনামা প্রকাশ (১ম ধাপ)”।

২নং সাধনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর অঙ্গীকারনামা প্রকাশ (১ম ধাপ)।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তার প্রথম ধাপের অঙ্গীকারনামা প্রকাশ করেছেন।

প্রকাশিত অঙ্গীকারনামায় তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি নিজেকে এলাকার সন্তান ও সেবক হিসেবে জনগণের কাছে উপস্থাপন করছেন এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, তার মূল লক্ষ্য হবে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। পরিষদের প্রতিটি টাকার হিসাব জনগণের কাছে উন্মুক্ত রাখা হবে এবং দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

এছাড়াও তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সকল শিশুর শিক্ষার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সড়ক ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে, যাতে কৃষকের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করা যায়।

যুব সমাজের উন্নয়নে তিনি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হবে।

একইসাথে তিনি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সুষ্ঠু বণ্টনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা কোনো ধরনের হয়রানি ছাড়াই পৌঁছে দেওয়া হবে।

শেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত সাধনপুর ইউনিয়ন গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি জানান, জনগণের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চান এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০