ABN BANGLA TV
১৭ এপ্রিল ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর”।

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সভাপতি পদে এক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলেও, এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে মব সৃষ্টির অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট তফসিরুল গণি ইমন।

এস টিভি বাংলায় পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে এবং তার অনুপস্থিতিতে একটি গোষ্ঠী “মব” সৃষ্টি করে নিজেদের মত করে ফলাফল ঘোষণা করেছে।

প্রতিবাদলিপিতে অ্যাডভোকেট ইমন বলেন,

“আসসালামু আলাইকুম। অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে, ১৮ বছরের পেশাগত জীবনে এমন নতুন ফ্যাজলামি ও মবের শিকার হলাম। আমাকে মোকাবিলা করতে এতটা ভয় কিছু মানুষের মধ্যে ছিল, তা বুঝতে পারিনি। অত্যন্ত নীতিগর্হিত ও গোপন কারসাজির মাধ্যমে আমাকে সভাপতি পদে নির্বাচন করতে না দিয়ে, আমার অনুপস্থিতিতে নিজেদের মতো করে মব সৃষ্টি করে কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতার নামে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমি এর তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং ইচ্ছাকৃতভাবে তাকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এদিকে, এ বিষয়ে সমিতির নির্বাচন সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও পরিস্থিতি পরিষ্কার করতে সংশ্লিষ্টদের বক্তব্য জানা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

উল্লেখ্য, বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা এই অভিযোগ সমিতির ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০