ABN BANGLA TV
১১ এপ্রিল ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঠাকুরগাঁওয়ের ​রুহিয়ায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলার মঞ্চের ভিত্তি স্থাপন”।

ঠাকুরগাঁওয়ের ​রুহিয়ায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলার মঞ্চের ভিত্তি স্থাপন।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ১০ দিনব্যাপী ‘রুহিয়া বৈশাখী মেলা’র প্রস্তুতি শুরু হয়েছে। মেলা উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রুহিয়া ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার মূল মঞ্চের খুঁটি ও ভিত্তি স্থাপন করা হয়। ​ভিত্তি স্থাপনকালে উপস্থিত ছিলেন রুহিয়া বৈশাখী মেলার সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ ডা. আলাল হোসেন আকাশ সহ মেলার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। ভিত্তি স্থাপন শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ​এ সময় সাদ্দাম হোসেন বলেন, রুহিয়া বৈশাখী মেলা আমাদের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। মেলায় গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া জারি গান, সারি গান ও লোকজ সংগীতের বিশেষ আয়োজন থাকবে।পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলার মঞ্চে প্রতিদিন থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ​মেলার সভাপতি নাজমুল হোসেন জানান, এবারের মেলা অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেলাটি সফল করতে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। ​আগামী ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) থেকে শুরু হতে যাওয়া এই মেলা চলবে টানা ১০ দিন। মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০