
লোহাগাড়া উপজেলার উত্তর আধুনগর আকবর পাড়ায় আহমদিয়া হেফজখানা ও এতিমখানার জায়গা অবৈধভাবে জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে একটি মহল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে লোহাগাড়া উপজেলা সদরের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উত্তর আধুনগর আকবর পাড়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম। অভিযোগে বলা হয় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটরষ্টেশনে গত ১৯৯১ সনের একুশ ডিসেম্বর হাজী সামশুল ইসলাম ও তার ভাই আব্দুল মন্নানের নামে ১৩ শতক জায়গা ক্রয় করেন হেফজখানার প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম। ক্রয়সূত্রে দলিলমূলে খতিয়ান খোলা হয়েছে।
উক্ত জায়গা ওয়াকফ করা হয় উত্তর আধুনগর আকবর পাড়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানার নামে। সাম্প্রতি জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করা হলে লোহাগাড়া উপজেলা সদর গ্রামের দরবেশহাট সওদাগর পাড়ার নিলুফা ইয়াছমিন ওরফে নিলু (৫৮), নূর আয়শা বেগম (৪৫), মোহাম্মদ যুবরাজ (৩২) ও মোহাম্মদ মিনহাজ (৩৮)। নানা অজুহাতে উক্ত জায়গা জোর করে দখলে নেওয়ার চেষ্টা করছে।
গত ৬ এপ্রিল দিবাগত রাত পৌনে তিনটায় দখলবাজ ও সন্ত্রাসী পরিবারের সন্ত্রাসীদের নেতৃত্বে অন্তত ৬০ জনের অজ্ঞাতনামা এক সন্ত্রাসীদল নিরাপত্তা ও সীমানা দেওয়া টিনের ঘেরাও এবং গেট ভেঙ্গে চুরমার করে ফেলে। ভবন নির্মানের কাজ করার জন্য আনা অন্যান্য মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়। পাহারাদারকে মারধর করে মোবাইল ও অন্যান্য জিনিস নিয়ে যায়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় গত ৭ এপ্রিল সাধারণ ডায়েরি করা হয় (৩৭৩) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার, হেফজখানার পরিচালক হাফেজ জাফর আলম ও ক্রয়কৃত জমির অপর মালিক আব্দুল মন্নান।
মন্তব্য করুন