
চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তর সাতকানিয়া বিএনপি’র সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উত্তর সাতকানিয়া বিএনপি।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে কেরানীহাট সী ওয়াল্ড রিসোর্ট থেকে মিছিলটি শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উত্তর সাতকানিয়া বিএনপি নেতা মোহাম্মদ লোকমান,যুবদল নেতা নাছির উদ্দিন,আলমগীর, ইয়াসিন এবং ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবিসহ সাতকানিয়া উপজেলা,উওর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা’র বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদমূলক শ্লোগান এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।
মিছিল শেষে বক্তারা বলেন “কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ।
মন্তব্য করুন