ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লামায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ”।

লামায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ।

 মুহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা পৌরসভার কুড়ালিয়ার টেক এলাকায় ৫নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন আলমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে ভিকটিমের নিজ তামাক ক্ষেতে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ভিকটিম শাহীন আলম বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার মৃত সেয়া মিয়ার ছেলে মোঃ আনু মিয়া, তার ছেলে মোঃ নূরুন্নবী ও মেয়ে নাজমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে শাহীন আলম তার তামাক ক্ষেতে কাজ করতে গেলে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জগত জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী শাহীন আলম বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার সাথে বিরোধ চালিয়ে আসছিল। আজ সকালে আমি ক্ষেতে কাজ করার সময় তারা হঠাৎ করে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।আমি গত ২০২৫ইং সালে তামাক চাষ করার জন্য আরফাত আলী থেকে নগদ ১২০০০ হাজার টাকায় ০.২০ শতক একর জমি খাঁজনা নেই। কিন্তু ১নং ও ২নং বিবাদী রাগান্তিত হয়ে এসে প্রথমে আমাকে দেশীয় অস্ত্র লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে পরে কিল ঘুষি মেরে আমাকে তামাক চুল্লির পাশে অজ্ঞান করে ফেলে রেখে আমার আবাদী জমিতে চাষ করা তামাক ক্ষেত সম্পূর্ণ রূপে ৩নং বিবাদী সহ আরো তার অত্মীয় স্বজন মিলে তামাক ক্ষেত সম্পূর্ণ রূপে নষ্ট করে ফেলে যাহার বর্তমান আনুমানিক মূল্য ১ লক্ষ বিশ হাজার টাকার ক্ষয় ক্ষতি করে।

আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০