ABN BANGLA TV
৩১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ফেসবুক-গুগলসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের”।

ফেসবুক-গুগলসহ একাধিক মার্কিন প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের।

আন্তর্জাতিক ডেস্ক:

উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তারা ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছে।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, আমেরিকান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো তাদের কাছে ন্যায্য পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

বাহিনীটি আরও জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল এবং অ্যাপলসহ ১৫টিরও বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এ প্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি আশপাশে বসবাসকারী সাধারণ নাগরিকদেরও দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির ওষুধ উৎপাদনকারী কারখানাগুলোতে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, ইসরায়েল প্রকাশ্যে ও নির্দ্বিধায় চিকিৎসা খাতের স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।

তিনি আরও বলেন, ইসরায়েল ভুল করছে যদি তারা মনে করে প্রতিরোধহীন কোনো জনগোষ্ঠীর মুখোমুখি হয়েছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি কোম্পানিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু ঘোষণা করা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০