ABN BANGLA TV
৩১ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“তারেক রহমানের নির্বাচনী ব্যয় জানাল নির্বাচন কমিশন”।

তারেক রহমানের নির্বাচনী ব্যয় জানাল নির্বাচন কমিশন।

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেওয়া দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয়ের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির দেওয়া হিসাব অনুযায়ী, এই আসনে তার মোট নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।

সোমবার (৩০ মার্চ) ইসির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। প্রকাশিত ব্যয় বিবরণীতে দেখা যায়, নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। পরিবহন খাতে খরচ হয়েছে এক লাখ ১০ হাজার টাকা এবং জনসভা আয়োজনের জন্য ব্যয় হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। নির্বাচনী এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে খরচ হয়েছে ৯ লাখ ৮৪ হাজার টাকা। আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুসারে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে যে পরিমাণ বেশি হয়, সেই সীমা পর্যন্ত ব্যয় করতে পারেন। এই হিসেবে ওই আসনে সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারিত ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা।

তুলনামূলক হিসেবে দেখা যায়, নির্ধারিত সীমার মধ্যেই তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে। নির্বাচন কমিশনের এই তথ্য প্রকাশের পর নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা ও নিয়ম মানার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০