ABN BANGLA TV
৩০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“অনাহারেই মারা যায় সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় সাগরে”।

অনাহারেই মারা যায় সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় সাগরে।

নিউজ ডেস্ক:

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তীব্র খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশী। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যাদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের গ্রিসের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে অবস্থানরত হবিগঞ্জের এক যুবক জানান, গত ৬ মার্চ তিনি একইভাবে গ্রিসে পৌঁছেছিলেন এবং বর্তমানে যে ক্যাম্পে আছেন, সেখানেই ২৭ মার্চ সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের রাখা হয়েছে।

উদ্ধারপ্রাপ্তদের বরাতে জানা যায়, দালালের মাধ্যমে তারা রাবারের একটি ছোট নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু মাঝপথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং টানা ছয় দিন সাগরে ভাসতে থাকে। এ সময় খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয়। একপর্যায়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, মৃতদের মরদেহ সাগরেই ফেলে দিতে বাধ্য হন অন্য যাত্রীরা।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫) ও মুজিবুর রহমান (৩৮) রয়েছেন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের আবু ফাহিম এবং জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়ক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, এসব অভিবাসনপ্রত্যাশীরা দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে গত মাসে দেশ ছেড়েছিলেন। লিবিয়ায় পৌঁছানোর পর চুক্তির অর্ধেক অর্থ পরিশোধ করা হয়। এরপর কয়েকদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর রোববার গ্রিসে থাকা স্বজনদের মাধ্যমে মৃত্যুর খবর পৌঁছায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ক্যাম্পেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, বিভিন্ন সূত্রে ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

এই ঘটনা আবারও অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি ও মানবপাচার চক্রের নির্মম বাস্তবতা সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০