ABN BANGLA TV
২৮ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“৩৮ দিন পর রবিবার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান”।

৩৮ দিন পর রবিবার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

নিউজ ডেস্ক:

রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে ৩৮ দিনের বিরতির পর আগামীকাল রবিবার (২৯ মার্চ) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলছে।

দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার থেকে ক্লাস শুরু হবে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম কমে গেছে। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দেখা দিয়েছে। তাই ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণমাত্রায় ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্ষিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী—এবার রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের রিট, হাইকোর্টের আদেশ এবং নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ছুটি আগের নির্ধারিত তারিখ থেকে ১৭ দিন আগে শুরু হয়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী- ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখা হয়।

অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী—ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০