ABN BANGLA TV
২৮ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই: তথ্যমন্ত্রী”।

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই: তথ্যমন্ত্রী।

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার খেলাধুলাকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে না, বরং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি মূল্যায়ন করা হবে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, “আমাদের কাছে আইপিএল সম্প্রচারের জন্য এখনো কোনো আবেদন আসেনি। আমরা খেলাধুলা নিয়ে রাজনীতি করতে চাই না। তাই বিষয়গুলোকে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে বিবেচনা করা হবে। কোনো চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের আবেদন করে, আমরা ইতিবাচকভাবে তা বিবেচনা করব।”

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং সরকার এ ক্ষেত্রে কাউকে বাধা দেবে না।

মন্ত্রী বলেন, আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে, সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।

এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বিধিনিষেধ নেই। তিনি বলেন, “যদি স্টার স্পোর্টসে আইপিএল দেখা যায়, তাহলে দেখা যাবে। আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেছে না।”

২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটির এখন আর কার্যকারিতা নেই বলেও মন্তব্য করেন রেজাউল করিম লাভলু।

তার ভাষায়, অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে, আমরা বন্ধ রাখব। আগের সরকারের ঐসব নির্দেশনা এখন আর বহাল নেই।

তবে, যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায়, টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এখনও এবারের আইপিএল সম্প্রচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে টি স্পোর্টস পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০