ABN BANGLA TV
২৩ মার্চ ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা”।

টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা।

মোঃ আঃ লতিফ মিয়া টাংগাইল জেলা প্রতিনিধি:

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা্ কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সখিপুর উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন গোরখার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ এডভোকেট আহমেদ আযম খান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব অর্পণ করেছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে দেশবাসীসহ বাসাইল-সখিপুরবাসীর যে প্রত্যাশা এবং যে দাবি দাওয়া আজ আপনারা করেছেন আমি তার সফল বাস্তবায়নে বদ্ধপরিকর। নির্বাচনের পূর্বে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে আমি যে পরিকল্পনা ও প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণে ইনশাআল্লাহ নিরলসভাবে কাজ করে যাবো। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বাসাইল-সখিপুরবাসীর মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সখিপুর থেকে মাদক ও জুয়া সম্পূর্ণ নির্মূল করতে হবে। সখিপুরের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আমি এই উপজেলা বাসী সকলের সহযোগিতা কামনা করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর ও সমৃদ্ধ সখিপুর গড়ে তুলব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও বীরমুক্তিযোদ্ধা োআব্দুল্লাহ মিয়া।

এ সময় সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম,সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ উপজেলা,পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সখিপুর উপজেলার সকল মুত্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম,মোঃ আঃ লতিফ মিয়াসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০