ABN BANGLA TV
২৩ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইসরায়েলে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, প্রতিক্রিয়া নেতানিয়াহুর”।

ইসরায়েলে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, প্রতিক্রিয়া নেতানিয়াহুর।

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত ২৩তম দিনে গড়িয়েছে। যুদ্ধ শুরুর প্রথম ধাপেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করা হয় বলে দাবি করা হচ্ছে। এরপর থেকে ইসলামী শাসনব্যবস্থা দুর্বল করতে ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে ওয়াশিংটন ও তেল আবিব—এমনই পরিস্থিতির কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

অন্যদিকে পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের অভ্যন্তর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

এ পরিস্থিতিতে ইরানে হামলার মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে এর মধ্যেই শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আরাদ শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার তথ্যমতে, এই ঘটনায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। হামলার পর শহরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে ইসরায়েলের সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত ডিমোনা শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা গেছে। পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় এলাকাটি নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ডিমোনার এই বিস্ফোরণকে কেন্দ্র করে ইসরায়েলি প্রতিরক্ষা মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শহরটি ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা” হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে জরুরি যোগাযোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানান। একই সঙ্গে উদ্ধারকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০