
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আস্কারিয়া রোডে অবস্থিত মরহুম আজরুফ মিঞা ট্রাস্ট মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। “মানবতার জন্য একটুখানি ভালোবাসা” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্য সহায়তাও অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম। এ লক্ষ্যেই সমাজের সর্বস্তরের মানুষকে দাতব্য কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান মো. নাছির উদ্দিন (আফ্রিকা প্রবাসী) বলেন, মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়াও ট্রাস্টের উপদেষ্টা মো. দেলোয়ার (আফ্রিকা প্রবাসী) এবং মোহাম্মদ সেলিম উদ্দিন এই মহৎ উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ট্রাস্ট কর্তৃপক্ষের মতে, মানুষের সহানুভূতি ও সহযোগিতাই তাদের মূল শক্তি। তাই তারা সবাইকে একসঙ্গে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন