ABN BANGLA TV
১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান”।

বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী পৌরবাসীর সম্মানার্থে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

ইফতার মাহফিলটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক নিজেই, সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস চৌধুরী মিট, পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাক ও মোঃ শহিদুল হক চৌধুরী, এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মনি সহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম হোসাইনী বলেন, “বাঁশখালী পৌরসভার মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার চলার পথের সবচেয়ে বড় প্রেরণা।” তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। এসময় তিনি বাঁশখালীর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়েই দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০