ABN BANGLA TV
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লেখা,চিত্রাস্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত”।

বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লেখা,চিত্রাস্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে “ভাষা আন্দোলন বিষয়ক” সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে লামার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​আয়োজনটিকে তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা; ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যার বিষয় ছিল ‘প্রভাতফেরি ও শহীদ মিনার’। এছাড়া রচনা প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ-৮ম শ্রেণির রচনার বিষয় ছিল ‘ভাষার জন্য আত্মত্যাগ ও জাতীয়তাবাদের জন্ম’ এবং ৯ম-১০ম শ্রেণির বিষয় ছিল ‘ভাষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদ: একুশে ফেব্রুয়ারির প্রভাব’।

​প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ১২ জনকে (তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান) পুরস্কার প্রদান করা হয়।

​লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিছবাহুল করিম মুকুলের উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সুলতানা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাফওয়ান মাহমুদ প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে সুলতানা সিদ্দিকা বলেন, “নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ও মাতৃভাষার গুরুত্ব পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শহীদ দিবসের ত্যাগ-তিতিক্ষা ও বাংলা ভাষার তাৎপর্য শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।”

​ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাফওয়ান মাহমুদ জানান, ভবিষ্যতেও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

সুন্দর হাতের লিখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাহাবুব তারান্নুম, দ্বিতীয় স্থান অর্জন করেন চিংপাও ম্রো এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রথমেশ দে।

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন প্রত্যুষা দেব, দ্বিতীয় স্থান অর্জন করেন আয়রা প্রু মারমা এবং তৃতীয় স্থান অর্জন করেন মিংসো মারমা।

রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করেন নাজমুন হাসান বিরাট , দ্বিতীয় স্থান অর্জন করেন পুন্য বড়ুয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন বিশ্বজিৎ তঞ্চাঙ্গা (বাবলু)। খ বিভাগে প্রথম স্থান অর্জন করেন উসাইওয়াই মারম, দ্বিতীয় স্থান অর্জন করেন উখিংওয়ান চাক এবং তৃতীয় স্থান অর্জন করেন তাওহিদুল কবির ফাহিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০