ABN BANGLA TV
২০ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘চক্ষুলাল পাড়া ধর্মরাজ বুদ্ধ বিহারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন”।

রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘চক্ষুলাল পাড়া ধর্মরাজ বুদ্ধ বিহারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন।

রোয়াংছড়ি প্রতিনিধি: চিংনুমং মারমা তারিখ: ২০ মার্চ ২০২৬, শুক্রবার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চক্ষুলাল পাড়া ধর্মরাজ বুদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চক্ষুলাল পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিত্তিপূজা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং নামফলক উন্মোচনের মাধ্যমে বিহারের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। এ সময় পুণ্যার্থী ও স্থানীয় দায়ক-দায়িকাদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথিতযশা ধর্মীয় গুরু এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্য্যানন্দ থের: অধ্যক্ষ, পাগলা ছড়া পাড়া বিহার এবং সভাপতি, তিরত্ন ভিক্ষু অ্যাসোসিয়েশন।

আর্য্যনন্দ থের: অধ্যক্ষ, বিজয় স্মৃতি বিহার।

ছাইন্দা রত্নজোতি ভিক্ষু: অধ্যক্ষ, তাইংম্রং ছড়া পাড়া বিহার।

এছাড়া বটতলী পাড়া সর্বজনীন বিহারের অধ্যক্ষসহ স্থানীয় ভিক্ষুসংঘের সদস্যগণ আরো উপস্থিত ছিলেন।

মাওসেতুং তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রোয়াংছড়ি উপজেলা বিএনপি

মেহ্লা অং মার্মা: চেয়ারম্যান, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন।

বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা: চেয়ারম্যান, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন।

পুহ্লা অং মার্মা: সভাপতি, রোয়াংছড়ি উপজেলা এনসিপি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভারতসেন তঞ্চঙ্গ্যা ৯নং ওয়ার্ডে ইউপি ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন চক্ষুলাল পাড়ার কার্বারি লক্ষণ তঞ্চঙ্গ্যা, পরিবার-পরিকল্পনা অবসরপ্রাপ্ত কর্মকর্তা শান্তি জয় তঞ্চঙ্গ্যা এবং বিশিষ্ট সমাজসেবক সুমেশ তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বুদ্ধ বিহার নির্মাণের মাধ্যমে এলাকায় বৌদ্ধ ধর্মের চর্চা ও দর্শন আরও প্রসারিত হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধর্মীয় প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের মধ্যে মৈত্রীময়, শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিসীম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্বশান্তি এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বিহারটি দ্রুত ও সুষ্ঠুভাবে নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বা দ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০