ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন

৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

চার দিনের এ আয়োজনে থাকছে নাট্য প্রযোজনা, স্মারক বক্তৃতা, সম্মাননা প্রদান ও পালাগানের পরিবেশনা। অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় মঞ্চস্থ হবে ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’ নাটক। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’।

আয়োজনের অন্যতম আকর্ষণ গ্রুপ থিয়েটার চট্টগ্রামের নাট্যজনদের ‘৪০’ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান। পাশাপাশি অনুষ্ঠিত হবে অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রয়াত নাট্যজন জিয়া হায়দারের স্মরণে স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’। এতে স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ড. ইউসুফ ইকবাল।

চার দিনের আয়োজনের অংশ হিসেবে খোলা মাঠে থাকবে পালাগানের আসর। ‘নোলক জানের পালা’ শীর্ষক পালাটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। এটি পরিবেশন করবে আহির বাংলা।

আয়োজকেরা জানান, চার দিনের এ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অরিন্দমের ৫৩ বছরের নাট্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পথচলাকে উদযাপন করা হবে।

আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। আর ১৮ ও ১৯ সেপ্টেম্বরের নাটকের টিকিট মিলনায়তনে পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০