ABN BANGLA TV
১১ এপ্রিল ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮ লাখ কোটি টাকা”।

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮ লাখ কোটি টাকা।

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র ৪০ দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের অর্থনীতি ও অবকাঠামোতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় দেশটির বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষ চাকরি হারিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) আল-আরাবিয়ার এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের বরাতে জানানো হয়, এই ৪০ দিনের সংঘাতে ইরানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ কোটি টাকার সমান।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্ড জানিয়েছেন, যুদ্ধ চলাকালে দেশটিতে ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন রয়েছে, যেগুলোর কিছু আংশিক ও কিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এছাড়া ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। পাশাপাশি ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি সেবা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

শিক্ষা খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে রেড ক্রিসেন্টের ২০টি অবকাঠামোও ধ্বংস হয়েছে।

এর বাইরে আরও ১৫টি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচটি জ্বালানি সংরক্ষণাগার, একটি বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত স্থাপনা।

বেসামরিক অবকাঠামোর পাশাপাশি সামরিক ক্ষেত্রেও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র— খোজির, পারচিন, হাকিমিয়েহ ও শারাউদ— মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ২৯টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও ধ্বংস বা অকার্যকর হয়ে গেছে।

সূত্র: আল-আরাবিয়া, ওয়াশিংটন পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০