ABN BANGLA TV
১৫ মে ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“২০ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বান্দরবান থেকে গ্রেফতার”।

২০ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বান্দরবান থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্র নিয়ে মাদক, সন্ত্রাসবাদ এবং খুনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বদা আপসহীন। বিশেষ করে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।

বিগত ২০০৭ সালের বান্দরবান সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় একটি নৃশংস হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত উক্ত মামলার আসামি মং নু মং @ মং নু-কে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদণ্ড এবং ২০১ ধারায় ০৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই এই সাজাপ্রাপ্ত আসামি সুদীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন দুর্গম এলাকায় নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় বান্দরবান সদর থানাধীন লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকায় একটি বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি মং নু মং-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মং নু মং প্রকাশ মংনু (৭১) বান্দরবান সদর থানাধীন লুইলান হেডম্যান পাড়ার মৃত জ্য হ্লা প্রু এর ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিচারের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে পলাতক থাকলেও, অপরাধীদের চূড়ান্ত পরিণতি যে আইনের কাঠগড়া-র‌্যাব-১৫ এর এই সফল অভিযান সেটিই আবারও প্রমাণ করল। জননিরাপত্তা রক্ষায় র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০