ABN BANGLA TV
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“২০২৭ সালের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন সাকিব”।

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান আবারও জাতীয় দলে ফেরা নিয়ে সম্ভাবনার বাতাস জাগাচ্ছেন। বিশেষ করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সাকিবকে মাঠে দেখা যেতে পারে বলে জানা গেছে।

সাকিব আল হাসান জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার শেষ খেলাই ছিল ২০২৪ সালের জুনে, আর ওয়ানডেতে শেষবার খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। এরপর দেশের রাজনীতির উত্তেজনা এবং তৎকালীন পরিস্থিতির কারণে তার জাতীয় দলে উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সাকিবের জাতীয় দলে ফিরা সম্ভব, তবে তা তার ফর্মের ওপর নির্ভর করবে। রাজনৈতিক কারণে কাউকে খেলতে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে সাকিবকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জাতীয় দলের ব্যাটিং কোচও মন্তব্য করেছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর রাখতেই সাকিবকে খেলা উচিত।

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় ছিলেন সাকিব।

সূত্র জানিয়েছে, বোলিংয়ে তিনি ভালো অবস্থায় আছেন, তবে চোখের সমস্যা এবং দীর্ঘ সময় ব্যাটিংয়ে থাকার কারণে ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি ছিল। তা নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ ও স্বস্তিতে রয়েছেন।

জাতীয় দলে ফেরার পর সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলবেন। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই মাসের শেষ দিকে দেশে ফিরে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। পাশাপাশি তার লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

সূত্রের ভাষ্য অনুযায়ী, তিনি সংক্ষিপ্ত সংস্করণে খেলছেন। বোলিংয়ে ভালো অবস্থায় আছেন এবং ব্যাটিংয়ে দীর্ঘ সময় উইকেটে থাকার ছন্দও ফিরে পেতে চাইছেন। চোখের সমস্যাও অনেকটাই কমে গেছে, ফলে বল দেখার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বেড়েছে। এটি একজন ব্যাটসম্যানের জন্য গুরুত্বপূর্ণ।

সাকিবের জাতীয় দলে ফেরা এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। তার অভিজ্ঞতা এবং খেলায় উপস্থিতি বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করার আশা জাগাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০