ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“২০২৫ সালে বিশ্বজুড়ে অভিবাসন পথে প্রাণ হারিয়েছেন ৮ হাজার মানুষ”।

২০২৫ সালে বিশ্বজুড়ে অভিবাসন পথে প্রাণ হারিয়েছেন ৮ হাজার মানুষ।

নিউজ ডেস্ক:

 

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় আইওএম সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোয়িতা বলেন, ২০২৫ সালে বিশেষ করে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার উল্লেখযোগ্য ছিল। এ সময়ে শত শত রোহিঙ্গা ও আফগান নাগরিক ঝুঁকিপূর্ণ যাত্রায় নিহত হয়েছেন।

 

তিনি আরও জানান, সামগ্রিকভাবে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা কমেছে—এমন ধারণা সঠিক নয়। বরং সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব, শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন দেশের নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীরা নতুন নতুন রুট বেছে নিচ্ছেন। এসব বিকল্প পথ আগের তুলনায় দীর্ঘ, বিচ্ছিন্ন এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

 

মারিয়া মোয়িতা বলেন, “আমরা লক্ষ্য করছি যে প্রচলিত রুটের ব্যবহার কমে এসেছে, আর অভিবাসীরা এমন পথ বেছে নিচ্ছেন যা অধিক বিপদজনক।”

 

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অভিবাসনপথে প্রাণ হারিয়েছিলেন ৯ হাজার ১৯৭ জন। সে তুলনায় ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা কিছুটা কম দেখা গেলেও এটিকে প্রকৃত অর্থে ঝুঁকি কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও উল্লেখ করেন, গত বছর প্রায় ১ হাজার ৫০০ মানুষ সমুদ্রে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য না থাকায় সেই সংখ্যা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

 

বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত অভিবাসন বন্ধে নিরাপদ পথ নিশ্চিত করা, তথ্যপ্রবাহ বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি হয়ে উঠেছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০