ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই- তারেক রহমান”।

“১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই- তারেক রহমান”।

 

নিউজ ডেস্ক:
২ ফেব্রুয়ারি, ২০২৬।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ঘটনাপ্রবাহেই প্রমাণ হয়েছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কাছে মা-বোনদের সম্মান ও নিরাপত্তার কোনো মূল্য নেই। তিনি অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকার কারণে বহু নারী নির্যাতনের শিকার হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা সম্প্রতি নারীদের কর্মসংস্থান নিয়ে ‘কলঙ্কজনক’ মন্তব্য করেছেন। তার ভাষ্য, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে, তারা দেশপ্রেমিক বা জনদরদী হতে পারে না।

প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত বক্তব্যের পর সেটি ‘আইডি হ্যাক’-এর ফল বলে দাবি করা প্রসঙ্গে তারেক রহমান বলেন, সমালোচনার মুখে এখন হ্যাক হওয়ার অজুহাত দেওয়া হচ্ছে। তিনি এটিকে মিথ্যাচার বলে অভিহিত করেন এবং দাবি করেন, বিশেষজ্ঞরা এ ধরনের ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করছেন না। তার অভিযোগ, নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দলের নারী কর্মীরাও রাজনীতিতে সক্রিয়। তাদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, নিজেদের নেতৃত্বের বক্তব্য ও আচরণ পর্যালোচনা করা উচিত।

ইসলামের দৃষ্টান্ত তুলে ধরে তারেক রহমান বলেন, হজরত খাদিজা (রা.) একজন ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। অথচ নারীর কাজ বা ভূমিকা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া ইসলামের শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গেও সাংঘর্ষিক বলে তিনি মন্তব্য করেন।

জনসভায় তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০