ABN BANGLA TV
৬ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“১৬ মার্চের ট্রেনের টিকিটে আধাঘণ্টায় ১ কোটির বেশি হিট”।

১৬ মার্চের ট্রেনের টিকিটে আধাঘণ্টায় ১ কোটির বেশি হিট।

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ট্রেনের টিকিট সংগ্রহের লড়াই অব্যাহত রয়েছে। টিকিট বিক্রির চতুর্থ দিনে শুক্রবার সকাল ৮টায় ১৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ১ কোটির বেশি হিট পড়েছে।

চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম থাকায় খুব দ্রুতই উত্তর ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর প্রায় সব আসন শেষ হয়ে যায়।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মাত্র আধাঘণ্টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা প্রায় ১ কোটি ৫ লাখবার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর সারা দেশে ওই দিন ট্রেনের মোট আসনসংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫২৮টি।

তবে বিপুল যাত্রীর তুলনায় এ আসনসংখ্যা খুবই সীমিত। সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী ১৪ হাজার ৪৪৩টি আসনের সব টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারা দেশে মোট ২০ হাজার ৩৩২টি আসনের টিকিট বিক্রি সম্পন্ন হয়।

সকাল ১১টার দিকে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায়, ১৬ মার্চের জন্য ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের বেশ কয়েকটি ট্রেনের কোনো আসনই অবশিষ্ট নেই।

এদিকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি সকালে শুরু হলেও পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার দুপুর ২টায়। সার্ভারের ওপর চাপ কমাতে টিকিট বিক্রির সময় দুই ভাগে ভাগ করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী ১৭ মার্চের টিকিট পাওয়া যাবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০