ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা

প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন

প্রতিযোগিতার ভেন্যু নির্ধারণ করা হয়েছে হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) তাহফিজুল কুরআন মাদ্রাসা, বৈরাগ আমানউল্লাহ পাড়া, আনোয়ারা, চট্টগ্রামে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘ক’-এ ধারাবাহিক ৫ পারা (অনূর্ধ্ব ১০ বছর), গ্রুপ ‘খ’-এ ধারাবাহিক ১০ পারা (অনূর্ধ্ব ১২ বছর), গ্রুপ ‘গ’-এ ধারাবাহিক ২০ পারা (অনূর্ধ্ব ১৫ বছর) এবং গ্রুপ ‘ঘ’-এ পূর্ণ ৩০ পারা (অনূর্ধ্ব ১৬ বছর) হিফজধারী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আনোয়ারা উপজেলার নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্ররা অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। অংশগ্রহণের জন্য ২০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে উপজেলা প্রতিনিধির নিকট জমা দিতে হবে।

প্রতিযোগিতা শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে। প্রতি গ্রুপ থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৭ জনসহ মোট ২৮ জনকে প্রশংসাপত্র, ইয়েস কার্ড, নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়া ৬০ বা তদূর্ধ্ব নম্বর অর্জনকারী প্রত্যেক প্রতিযোগীকে প্রশংসাপত্র দেওয়া হবে।

নিবেদক: হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন (সভাপতি), মাওলানা মুহাম্মদ মারুফুল ইসলাম (সাধারণ সম্পাদক) ও এইচ. এম. আব্দুল আজিজ ফয়সাল (সাংগঠনিক সম্পাদক), হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০